আমাদের সম্পর্কে
সেবার চেতনায় গড়া RKVSSL-এর যাত্রা, লক্ষ্য ও মূল্যবোধ।
ইতিহাস
RKVSSL দেশের অভিজ্ঞ শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসকসহ বিভিন্ন পেশার ১৫ জন প্রতিষ্ঠাতা সদস্যের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি জাতীয় প্রফেশনাল সোসাইটি। গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও পেশাজীবীদের সম্মিলিত শক্তিকে দেশের কল্যাণে কাজে লাগানোর প্রয়োজনীয়তা থেকেই এর জন্ম।
আমাদের লক্ষ্য
স্বেচ্ছাসেবা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু কল্যাণ, দুর্যোগে সহায়তা এবং গ্রামীণ সমাজ উন্নয়নে টেকসই প্রভাব তৈরি করা এবং প্রতিটি সদস্যকে নৈতিকভাবে ও পেশাগতভাবে স্বাবলম্বী করে তোলা।
আমাদের উদ্দেশ্য
চারিত্রিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও মানবসেবার এক দৃষ্টান্তমূলক প্রফেশনাল সোসাইটি হিসেবে প্রতিষ্ঠা লাভ করা।
যে মূল্যবোধে আমরা বিশ্বাসী
স্বচ্ছতা
প্রতিটি সিদ্ধান্ত ও কার্যক্রমে পূর্ণ স্বচ্ছতা।
পারস্পরিক আস্থা
সদস্যদের মধ্যে বিশ্বাসই আমাদের ভিত্তি।
সেবার চেতনা
মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।
উদ্ভাবন
আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার।